গাড়ির ইঞ্জিন কী বলছে, এখন বুঝুন বাংলায়
একটি ELM327 OBD2 অ্যাডাপ্টার লাগান, ফোন বা গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ারে দেখুন ইঞ্জিনের লাইভ তথ্য, ফল্ট কোডের সহজ বাংলা ব্যাখ্যা আর টাকায় ট্রিপের খরচ।

কীভাবে কাজ করে
১. অ্যাডাপ্টার লাগান
গাড়ির OBD2 পোর্টে (সাধারণত স্টিয়ারিংয়ের নিচে) ELM327 অ্যাডাপ্টার লাগান।
২. অ্যাপে যুক্ত হোন
গাড়ি চালু করে (হাইব্রিডে READY) ব্লুটুথ বা ওয়াইফাই দিয়ে যুক্ত হোন।
৩. দেখুন ও বুঝুন
ড্যাশবোর্ড, হেলথ কার্ড, ফল্ট কোড আর ট্রিপের হিসাব — সব বাংলায়।
ফিচার
৫টি অ্যানিমেটেড ড্যাশবোর্ড
ক্লাসিক গেজ, বড় স্পিড, হাইব্রিড/ইকো, টেকনিশিয়ান গ্রিড আর উইন্ডশিল্ডে প্রতিফলনের জন্য HUD।
হেলথ কার্ড
সব ঠিক আছে, সতর্কতা, নাকি এখনই মেকানিক — এক নজরে, সহজ বাংলায়।
বাংলায় ফল্ট কোড
চেক ইঞ্জিন লাইটের কোড, সম্ভাব্য কারণ আর করণীয়। কোড মোছা যায় শুধু গাড়ি থামানো অবস্থায়।
পুরোনো গাড়ি যাচাই
রেডিনেস মনিটর আর “সম্প্রতি কোড মোছা হয়েছে কি না” চেক।
ট্রিপের হিসাব ৳-এ
দূরত্ব, জ্যামে আইডল, হঠাৎ ব্রেক, আনুমানিক তেল খরচ টাকায়।
QR যাচাইসহ PDF রিপোর্ট
হোয়াটসঅ্যাপে শেয়ার বা প্রিন্ট; ওয়েব প্যানেলের সাথে যুক্ত থাকলে QR দিয়ে যাচাই।
ডেমো মোড
অ্যাডাপ্টার কেনার আগেই সব স্ক্রিন দেখে নিন।
টেকনিশিয়ানদের PID এক্সপ্লোরার
যেকোনো ECU-তে কমান্ড পাঠিয়ে কাঁচা উত্তর ও ফর্মুলা দিয়ে মান দেখুন।
পুরোনো বা রিকন্ডিশন্ড গাড়ি কেনার আগে
ইঞ্জিন লাইটের কোড, রেডিনেস মনিটর আর কোড মোছার পর কত কিমি চলেছে — বিক্রির ঠিক আগে কেউ সতর্কবার্তা মুছে দিলে এ থেকে সন্দেহ করা যায়। এটি মেকানিকের পূর্ণ পরিদর্শনের বিকল্প নয়, সাথে ব্যবহার করুন।
হাইব্রিড গাড়ির মালিকদের জন্য
ট্রিপের কতটা ইলেকট্রিক (EV) মোডে চলেছে, জ্যামে কতক্ষণ ইঞ্জিন চলেছে আর খরচ কত টাকা। (এটি হাইব্রিড ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা নয়।)

গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ারে, ফোনেও

৭/৯/১০ ইঞ্চি স্ক্রিনের জন্য তৈরি
বড় গেজ, ল্যান্ডস্কেপ লেআউট, বড় বোতাম। ফোনে পোর্ট্রেট লেআউট।
মালিক ও ফ্লিটের ওয়েব প্যানেল
ড্রাইভার পেয়ারিং কোড দিলে তবেই ট্রিপের সারাংশ, স্ক্যান ও রিপোর্ট সিঙ্ক হয়। যেকোনো সময় আনপেয়ার করা যায়।
নিরাপদ ড্রাইভিং
চালানোর আগে সেট করুন, চলার সময় ফোনে হাত দেবেন না। ইউটিউব চলে শুধু গাড়ি থামানো অবস্থায়।
প্রশ্নোত্তর
গাড়িবন্ধু ব্যবহার করতে কী কী লাগবে?
একটি ELM327-সমর্থিত OBD2 অ্যাডাপ্টার আর OBD2 পোর্টযুক্ত গাড়ি। অ্যান্ড্রয়েড ফোন বা গাড়ির অ্যান্ড্রয়েড প্লেয়ারে (৭/৯/১০ ইঞ্চি) ব্লুটুথ ক্লাসিক, ব্লুটুথ LE বা ওয়াইফাই অ্যাডাপ্টার চলে। আইফোনে চলে শুধু ব্লুটুথ LE বা ওয়াইফাই অ্যাডাপ্টার।
আমার গাড়িতে কি কাজ করবে?
OBD2 পোর্ট থাকলে অ্যাপ যুক্ত হতে পারবে। তবে কোন কোন তথ্য পাওয়া যাবে তা গাড়ির ব্র্যান্ড, মডেল ও সালের ওপর নির্ভর করে। অ্যাডাপ্টার কেনার আগে ডেমো মোডে সব স্ক্রিন দেখে নিতে পারেন।
ব্লুটুথ নাকি ওয়াইফাই, কোন অ্যাডাপ্টার কিনব?
অ্যান্ড্রয়েডে তিন ধরনের যেকোনোটি চলে। আইফোন ব্যবহার করলে ব্লুটুথ LE বা ওয়াইফাই অ্যাডাপ্টার নিন। কিছু কার প্লেয়ারের ব্লুটুথ OBD অ্যাডাপ্টারের সাথে কাজ করে না — তখন ওয়াইফাই অ্যাডাপ্টার ভালো।
চেক ইঞ্জিন লাইট জ্বললে গাড়িবন্ধু কী দেখাবে?
গাড়িতে জমে থাকা ফল্ট কোড আর প্রতিটির সহজ বাংলা ব্যাখ্যা। কোড মুছলেই সমস্যা সারে না; গুরুতর বা বারবার আসা কোডের জন্য দক্ষ মেকানিক দেখান।
পুরোনো গাড়ি কেনার আগে কীভাবে কাজে লাগবে?
রেডিনেস মনিটর আর “সম্প্রতি কোড মোছা হয়েছে কি না” চেক দেখায়। বিক্রির ঠিক আগে কেউ সতর্কবার্তা মুছে দিলে এ থেকে সন্দেহ করা যায়। এটি মেকানিকের পূর্ণ পরিদর্শনের বিকল্প নয়।
হাইব্রিড গাড়িতে কী দেখা যায়?
ট্রিপের কতটা ইলেকট্রিক (EV) মোডে চলেছে, সাথে দূরত্ব, আইডল সময় ও টাকায় তেলের আনুমানিক খরচ। এটি হাইব্রিড ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা নয়।
আমার তথ্য কোথায় থাকে? অ্যাকাউন্ট লাগে?
অ্যাকাউন্ট লাগে না, সব তথ্য আপনার ফোনেই থাকে। ওয়েব প্যানেলের পেয়ারিং কোড দিলে তবেই ট্রিপের সারাংশ, স্ক্যান ও রিপোর্ট সিঙ্ক হয়। যেকোনো সময় আনপেয়ার করে ক্লাউডের তথ্য মুছতে পারবেন।
চলন্ত গাড়িতে কি ইউটিউব দেখা যাবে?
না। ইউটিউব চলে শুধু অফিশিয়াল প্লেয়ারে, আর শুধু গাড়ি থেমে থাকলে। নিজের গান যেকোনো সময় শোনা যায়।